Tuesday, June 23, 2026

India-New Zealand: কোভিড বিধি মেনে ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ইডেনে এবার গ্রিন করিডর

Date:

Share post:

প্রায় দু’বছর পর রবিবার ইডেনে ( Eden) আন্তর্জাতিক ম‍্যাচ। ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) টি-২০ সিরিজের তৃতীয় ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল ( India team)। কঠোর কোভিড বিধি মেনে ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এই ম‍্যাচে  ক্রিকেটার, ধারাভাষ্যকারদের জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করেছে সিএবি। দুই দলের ক্রিকেটাররা ইডেনের ১৭ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করবেন। এই গেটের প্রবেশপথে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা থাকছে। ক্রিকেটাররা এবার ক্লাব হাউসের গেট দিয়ে ড্রেসিংরুমে প্রবেশ না করে ১৭  নম্বর গেট দিয়ে মাঠে ঢুকে ড্রেসিংরুমে আসবেন। ধারাভাষ্যকাররাও ১৭ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকবেন। তবে তাঁরা যেহেতু ক্লাব হাউসের উপরের তলায় কমেন্ট্রি বক্সে বসবেন, তাই ক্লাব হাউসের সিঁড়ির নিচে গ্রিন করিডর থাকছে। সেখান থেকে তাঁরা উপরে কমেন্ট্রি বক্সে চলে যাবেন।

ক্লাব হাউসের দু’টো গেট অবশ্য খোলা থাকবে। সিএবি কর্তা বা সাধারণ, ভিআইপি দর্শক যাঁরা ক্লাব হাউসে বসে খেলা দেখবেন, তাঁদের প্রত্যেককেই থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা হবে এবং স্যানিটাইজ করা হবে। ক্লাব হাউসের সব আসনেই মাস্ক, স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। যে কেউ তা ব্যবহার করতে পারবে। সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখার জন্যও এই নিয়ম মানতে হবে। জোড়া ভ্যাকসিন নেওয়ার শংসাপত্রও সঙ্গে রাখতে হবে। ম্যাচের সময় ক্লাব হাউসের নিচে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ঘর থাকে সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাঠের মধ্যে পিচ কিউরেটরের বসার জায়গায়। ক্লাব হাউস সংলগ্ন এলাকায় তাঁদের রাখা হবে না। কারণ তাঁরা প্রত্যেকেই থাকবেন জৈব বলয়ের মধ্যে।

আরও পড়ুন:New Zealand: নিয়মরক্ষার ম‍্যাচে জয় চাইছেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...