Saturday, May 30, 2026

New Zealand: নিয়মরক্ষার ম‍্যাচে জয় চাইছেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি

Date:

Share post:

রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড( India-New Zealand) তৃতীয় টি-২০( T-20 ) ম‍্যাচে খেলতে নামছে ভারত। সিরিজ জয় রাঁচিতে হয়ে গিয়েছে ভারতের। রবিবার ইডেনে যে নিয়মরক্ষার ম‍্যাচ তা ভালই জানে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে সিরিজে হোয়াইটওয়াশ নয়, বরং কিছুটা মাথা তুলে ইডেন ছাড়তে চান কিউয়ি অধিনায়ক টিম সাউদি।

বিশ্বকাপ ফাইনালে খেলার ২৪ ঘন্টার মধ্যে ভারতে ঢুকে পড়তে হয়েছিল তাঁদের। জয়পুর, রাঁচি ঘুরে এবার কলকাতা। কাগজে-কলমে ইডেন ম্যাচের গুরুত্ব নেই। সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে রাঁচিতে। ২-০-তে এগিয়ে ভারত। ইডেনে জিতলে সেটা ৩-০ হবে। হারলে ১-২। এতে সিরিজের ভাগ্য বদলাবে না। কিন্তু ০-২ হারের খোঁচা নিয়ে শনিবার দুপুরে কলকাতায় এসেছে কিউয়িরা। কেন উইলিয়ামসন সিরিজের আগে বিশ্রামে চলে যাওয়ায় সিরিজে কিউয়িদের নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি। যিনি সিরিজ হারের দায় চাপিয়ে দিয়েছেন দৌড়-ঝাঁপের সফরসূচির উপর। একদিন বাদে বাদে ম্যাচ খেলতে হচ্ছে দুটি দলকে। রাঁচিতে ম্যাচের পর সাউদি বলেছেন, ‘‘টি-২০ বিশ্বকাপের পর এই সফর। যেভাবে এই পরিবেশে মানিয়ে নেওয়ার দরকার ছিল, সেটা পারিনি।” রাতের শিশির নিয়ে প্রচুর কথা হচ্ছে। সাউদি বলেন, ‘‘প্রচুর শিশির পড়েছে। যাতে ভুগতে হয়েছে দুটি দলকেই। আমরা ভেজা বল নিয়ে প্র্যাকটিস করতে পারতাম। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারিনি। ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে। ওরা সব বিভাগে হারিয়েছে।” জানান সাউদি।

সাউদি বলেন, তাড়াতাড়ি ক’টা উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কিউয়ি স্পিনাররা শিশিরের জন্য বলের গ্রিপ নিয়ে সমস্যায় পড়েছিলেন। তবে সাউদি মেনে নিয়েছেন, ভারত অনেক ভাল খেলেছে। কলকাতা ম্যাচ ডেড রাবার-এ পরিণত হলেও সাউদি জানিয়েছেন, তাঁরা মাথা উঁচু রেখে ইডেনে ম্যাচ শেষ করতে চান। তাঁর কথায়, ‘‘আমাদের লক্ষ্য হল শেষ ম্যাচে ধাক্কা দেওয়া। এটা আমাদের কাছে দেশের হয়ে খেলার আর একটা সুযোগ। সুতরাং বাড়তি মোটিভেশনের প্রয়োজন নেই।” তাঁর আশা, ইডেনে ভাল খেলে মাঠ ছাড়তে পারবেন।

আরও পড়ুন:India-New Zealand: ইডেনে নিয়মরক্ষার ম‍্যাচে সুযোগ পেতে পারের এই তরুণ ক্রিকেটার

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...