Friday, June 12, 2026

Delhi: আগরতলা সফর সেরেই সোজা রাজধানীতে অভিষেক

Date:

Share post:

আগরতলা সফর শেষ করেই সোজা দিল্লি রওনা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সোমবার, রাতে দিল্লি পৌঁছন অভিষেক। তার আগে এদিন সন্ধেয় রাজধানীতে পা রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

রবিবার, তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারির পরই ত্রিপুরা যেতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু শেষ পর্যন্ত আগরতলার বিমানবন্দর সমস্যার কারণে যেতে পারেননি তিনি। সোমবার সকালেই আগরতলায় পৌঁছন তিনি। তাঁর সঙ্গে দেখা করে বিজেপির (Bjp) হামলায় আক্রান্ত তৃণমূলের প্রার্থী-কর্মীরা। দুপুরে সাংবাদিক বৈঠক করে অভিষেক যান তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ি। রবিবার, সেই বাড়িতে তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেয় বিজেপি গুন্ডাবাহিনী। এর সঙ্গেই সোমবার বিকেলে জামিন পান তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। এরপরেই দিল্লির উদ্দেশে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ত্রিপুরার ঘটনায় ইতিমধ্যে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন তৃণমূল সাংসদরা। এদিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। বিকেলেই রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাতেই দিল্লিতে পৌঁছন অভিষেক।

বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে মমতার। এই কদিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মমতা এবং অভিষেকের আলোচনার সম্ভাবনা রয়েছে। সামনে সংসদের শীতকালীন অধিবেশন। সেই বিষয়ে দলীয় সাংসদদের রূপরেখা তৈরি করে দিতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আগামী কয়েকদিন রাজধানীর রাজনীতিতে বড় চমক দেখা দিতে পারে বলেই অনুমান রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- Agartala: ভয় পাবেন না, পাশে আছি: আক্রান্ত দলীয় নেতা-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস অভিষেকের

Related articles

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...