Tuesday, June 16, 2026

Sayani: ত্রিপুরার আঁচ কলকাতায়, সায়নীর গ্রেফতারের প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে বিক্ষোভ তৃণমূলের 

Date:

Share post:

(প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের )

ত্রিপুরায় বারবার আক্রান্ত তৃণমূল। বিজেপির দলদাস পুলিশ অন্যায়ভাবে হেনস্থা করছে তৃণমূলের (Tmc) শীর্ষ নেতৃত্বকে। তা চরমে ওঠে রবিবার তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের গ্রেফতারে। শুধু তাই নয়, থানার মধ্যে দফায় দফায় বিজেপির গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হন তৃণমূল নেতৃত্বে। এর প্রতিবাদে সোমবার সকালে কলকাতায় বিজেপির (Bjp) সদর দফতর 6 নম্বর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হতে স্লোগান দেন তাঁরা।

আন্দোলনরত তৃণমূল নেতা বলেন, বাংলার গণতন্ত্র রয়েছে। সেই কারণেই বিজেপি পার্টি অফিস রয়েছে। তৃণমূল গণতন্ত্রে বিশ্বাসী। তারা দখলদারি করে না। তৃণমূলের অভিযোগ, সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে বিপ্লব দেবের নির্দেশে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বানচাল করতেই এই চক্রান্ত।

ইতিমধ্যেই ত্রিপুরা পৌঁছছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যাওয়ার আগে অভিষেক বলেন, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। আইন শৃঙ্খলা নেই। আক্রান্ত সংবাদমাধ্যমও। “আমাকে মিছিল করার অনুমতি দেয়নি পুলিশ। আমরা মাথা নত করব না।” আন্দোলনের আঁচ পৌঁছেছে দিল্লিতেও। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার সময় না পেয়ে নর্থ ব্লকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা।

 

 

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...