Tuesday, June 16, 2026

Weather Forecast: চড়ছে তাপমাত্রার পারদ, সোম ও মঙ্গলে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

পিছু ছাড়ছে না বৃষ্টি। একের পর এক নিম্নচাপ। তাতেই হেমন্তেও হিমেল বাতাসের পরশ থেকে বিরত রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহান্তেই সজীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:Behala:একইদিনে জোড়া হামলা, অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, ধৃত অভিযুক্ত

বঙ্গোপসাগরে(Bay Of Bengal) নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়া সক্রিয় হয়েছে। পুবালি হাওয়ায় প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে  জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipore Weather Department) তরফে জানানো হয়েছে, সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া ও বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং-এ।

সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রী বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯৪ শতাংশ।

Related articles

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...