Friday, June 26, 2026

Behala:একইদিনে জোড়া হামলা, অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, ধৃত অভিযুক্ত

Date:

Share post:

একইদিনে জোড়া হামলা বেহালায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রবিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ প্রথম ঘটনাটি ঘটে বেহালার বামাচরণ রায় রোডে। অভিযোগ, পরিচিত যুবক মা ও মেয়ের ওপর রড ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। দু’জনকে এলোপাথাড়ি কোপানোর পর, ওই পাড়াতেই দিদির বাড়িতে আশ্রয় নেয় অভিযুক্ত বাপ্পা নিয়োগী। পরে তাকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ (Behala Police Station)।গুরুতর জখম মা-মেয়ে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:Bratya Basu: মমতা-অভিষেককে ভয় পেয়েছে বিজেপি, আগরতলায় ব্রাত্য বসু

এরপরের ঘটনা ঘটে ঠাকুরপুকুরের আনন্দনগরে (Anandanagar)।রাত সাড়ে ৯টা নাগাদ বাজার সেরে ফেরার পথে, দম্পতির ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম দম্পতি এসএসকেএমে ভর্তি (SSKM Hospital)।হামলাকারীকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ (Thakurpukur Police Station)। ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি স্থানীয়দের।

জানা গিয়েছে, রেখা দেবীর মেয়ে লতা। গতকাল তাঁরা বাড়িতে একাই ছিলেন। সেই সময় বছর চল্লিশের বাপ্পা নিয়োগী নামে এক ব্যক্তি আচমকাই ধারালো রড ও কাটারি দিয়ে আঘাত করতে থাকে মা ও মেয়েকে।প্রথমে তাঁদের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনে কিছুটা হতবাক হয়ে পড়ে এলাকাবাসী। এরপর বিপদের আঁচ পেয়ে সেখানে চলে আসেন পাড়া-প্রতিবেশী। তাদের আসতে দেখেই অভিযুক্ত পালিয়ে যায়। এদিকে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশীরা সঙ্গে-সঙ্গে পুলিশকে খবর দেয়। বেহালা থানার পুলিশ এসে মা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে অভিযুক্তর দিদির বাড়ি ওই এলাকাতেই। হামলার পর সেখানেই লুকিয়ে পড়ে অভিযুক্ত। তবে পুলিশ এসে হাতেনাতে গ্রেফতার করে তাকে।কী কারণে এই হামলা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, এই যুবক মানসিক ভারসাম্যহীন। এর আগেও বেশ কয়েকজনের উপর আক্রমণ চালিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...