Friday, June 26, 2026

Agartala:’খেলা হবে’ বলার জন্য সায়নী গ্রেফতার হলে প্রধানমন্ত্রী নয় কেন? প্রশ্ন অভিষেকের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস
সায়নীকে কেন গ্রেফতার করা হলো? খেলা হবে বলেছেন বলে? বাংলায় এসে নরেন্দ্র মোদিও তো বলেছেন খেলা হবে। তাকেও তো তাহলে  গ্রেফতার করতে হয়! মঙ্গলবার সকালে আগরতলায় নেমেই অভিষেকের প্রশ্ন, কী ভেবেছে ত্রিপুরার বিজেপি? আমাদের ধমকে-চমকে মুখ বন্ধ করবে? অন্যায়ভাবে গ্রেফতার করে ভয় দেখাবে? তবে ভুল ভেবেছে। ত্রিপুরার এই জঙ্গলের রাজত্ব থাকবে না। মানুষ বদলে দেবে। আর তৃণমূল কংগ্রেসই তা পারে। আমরাই ত্রিপুরাকে বদলে দেব। আগরতলা পৌঁছেই সরাসরি তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)।
বললেন, বারবার আমার সভা বাতিল করছে। ১২.৩৭ মিনিটে প্রশাসন বলছে, ১২-২, এই সময়ের মধ্যে সভা করতে পারবে। মানে কী? দু’ঘন্টা তো মঞ্চ তৈরিতে চলে যাবে! আসলে লক্ষ্য হলো, যেমন করে হোক আমার পদযাত্রা বাতিল করা।

আগরলায় সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu)। আগেই পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। অভিষেক আসার আগেই বিমানবন্দরের মূল ফটকের গায়ে একটি পরিত্যক্ত ব্যাগ মেলে। প্রশ্ন, ওইরকম হাই সিকিউরিটি জোনে কীভাবে ওই ব্যাগ পৌঁছল? ব্রাত্য বলেন, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওরা ভয় পেয়েছে। ওকে আটকাতে ওরা মরিয়া। তাই এসব করছে। মানুষ দেখছেন।
অভিষেক বলেন, এখানে কী চলছে? সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। থানায় ঢুকে মারা হচ্ছে। হাসপাতালে গিয়ে আহতদের মারা হচ্ছে। কোর্টে আইনজীবীকে মারা হচ্ছে। হাসপাতালে ডাক্তারকে। এটা তো আসলে জঙ্গলের রাজত্ব। মুখ্যমন্ত্রীকে বলব, রাগ থাকলে আমার ওপর মেটান। ত্রিপুরার মানুষকে কেন ব্যতিব্যস্ত করছেন? অভিষেক বলেন, এর মাঝেও আশার কথা, চিত্তরঞ্জনের মানুষ এই গুণ্ডামির বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে থানা ঘেরাও করেছেন। এতেই বোঝা যায় মানুষ কতোটা বিরক্ত।
বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, আমি, কংগ্রেস-সিপিএম নই যে, ভয়ে সরে যাব। ধমকে চমকে আমাদের আটকে রাখা যাবে না। আমরা মাথা নত করব না। মহিলাদের মারছে, প্রকাশ্যে মারছে, প্রার্থীদের মারছে। এই অরাজক অবস্থা চলতে পারে না। বদল হবেই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...