Monday, April 6, 2026

Didi no1: রচনার বদলে সুদীপা এলেন ‘‘দিদি নম্বর ১’ সঞ্চালনায়

Date:

Share post:

মুখ বদল হচ্ছে জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘‘দিদি নম্বর ১’’- (didi no 1) এর। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সঞ্চালনা করতে আসছেন সুদীপা মুখোপাধ্যায় । কেন হঠাৎ এই রদবদল? ১০ বছর ধরে যার হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ‘‘দিদি নম্বর ১’ তাকে বদলে দেওয়া কেন? চ্যানেল কর্তৃপক্ষ এবং সুদীপা মুখোপাধ্যায় দুজনের তরফে জানা গিয়েছে এটা সাময়িক রদবদল । সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেত্রী -সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। বাবাকে হারিয়ে এখন মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত এবং বিপর্যস্ত রচনা বন্দ্যোপাধ্যায়। পারলৌকিক কাজের দায়িত্বও সামলাতে হচ্ছে তাকেই। তাই আপাতত তিনি অনুষ্ঠানের দায়িত্ব ছেড়েছেন সুদীপার উপরে। তাই আরও এক জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে ‘দিদি নম্বর ১’ মাতাতে আসছেন সুদীপা।

সুদীপা এবং সৌরভকে নিয়ে নতুন প্রোমো ইতিমধ্যেই চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়েছে। এখন চলছে পিকনিক এপিসোড।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...