Monday, April 6, 2026

দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত হার্দিক, দলে ঢুকতে পারেন ভেঙ্কটেশ

Date:

Share post:

ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা সফর যাবে ভারতীয় ক্রিকেট দল। নতুন কোচ দ্রাবিড়ের অধীনে ঘরের মাঠে কিউয়িদের হারালেও বিদেশের মাঠে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছে সকলে। প্রোটিয়াদের বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না।কারণ, এই ডানহাতি অলরাউন্ডার এখনও পুরোপুরি ফিট নন।
জানা গিযেছে, হার্দিককে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকে নাকি তাঁকে রিহ্যাবে পাঠানো হতে পারে। একশ শতাংশ ফিট হওয়ার সার্টিফিকেট দেখাতে পারলেই ফের জাতীয় দলের টিকিট পাবেন বরোদার এই ক্রিকেটার।
গত রবিবার শেষ হওয়া কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার। তার একমাত্র কারণ হল ফিটনেস। আনফিট থাকার জন্যে গত টি-২০ বিশ্বকাপের দলে থাকলেও নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি তিনি। আর বোলিং করতে একেবারেই পারছেন না। যেটা খুব ভালো করেই চোখে পড়েছে বোর্ড কর্তাদের। তাই তারা আর কোনওরকম ঝুঁকি নিতে নারাজ।
অন্যদিকে, হার্দিক না থাকায় তাঁর পরিবর্ত খোঁজা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিসিসিআই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে তরুণ ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে পরীক্ষা চালিয়েছে বোর্ড। আর নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের পারফরম্যান্সও খুব একটা খারাপ নয়। তাই দক্ষিণ আফ্রিকা সফরে হার্দিকের বদলি হিসেবে ভেঙ্কটেশকে ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...