Saturday, June 27, 2026

Shreya Ghoshal-Devyaan:   মাতৃত্বের ছ’মাসে প্রথম ছেলের ছবি প্রকাশ্যে আনলেন শ্রেয়া ঘোষাল

Date:

Share post:

মাতৃত্বের ছ’ মাস পূর্ণ করলেন শ্রেয়া ঘোষাল। আর এই বিশেষ দিনে প্রথম বার নিজের ছেলের ছবি প্রকাশ্যে আনলেন শ্রেয়া (Shreya Ghoshal-Devyaan)। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল মা -ছেলের ছবি শেয়ার করে ছোট্ট একটি পোস্ট করেছেন (social media) । ছেলের বয়ান লিখেছেন নিজের মনের কথা।

শ্রেয়া লিখেছেন : ‘হাই, আমি দেবয়ান। আজ আমার ছ’ মাস পূর্ণ হল। এই মুহূর্তে আমি আমার চারপাশে যা যা ঘটছে তা নিয়ে খুব ব্যস্ত। গান শুনছি। বই পড়ছি। কত ছবি সেখানে। মজার মজার জোকস শুনে হাসছি। আর মায়ের সঙ্গে গভীর সব আলোচনা করছি। মা আমাকে বোঝে। তোমাদের সবার আশীর্বাদের জন্য থ্যাঙ্ক ইউ…। ‘

 

খুব স্বাভাবিকভাবেই শ্রেয়ার এই পুঁচকে মিষ্টি পুতুলকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা । লাইক ,কমেন্ট এবং ভালোবাসার ইমোজিতে উপছে উঠেছে শ্রেয়ার ইনস্টা প্রোফাইল।

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...