Friday, June 5, 2026

Amit Shah: ‘আর কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরায়’, সাংসদদের সঙ্গে বৈঠকে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Date:

Share post:

অবশেষে তৃণমূল কংগ্রেসের (TMC) চাপের কাছে নতিস্বীকার করল কেন্দ্রীয় সরকার। নর্থ ব্লকের সামনে ৬-৭ ঘণ্টার ধর্ণা তৃণমূল সাংসদদের। তারপর তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah) বৈঠকে বসবেন বলে জানান। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) আশ্বাস দেন, ‘আর কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরায়।”

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার যে টালবাহানা ২৪ ঘণ্টা আগে থেকে চলছিল তা সম্পন্ন হল। প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) ফোন করে জানান, স্বরাষ্ট্রমন্ত্রী রাজি হয়েছেন সাক্ষাতে। শীঘ্রই সময় দেবেন। ঠিক তারপরেই অমিত শাহ (Amit Shah) বিকেল ৪ টেয় তাঁর বাসভবন ৬ এ কৃষ্ণমেনন মার্গে বৈঠকের সময় দেন।

আরও পড়ুন-Kunal Ghosh: আগরতলার পথসভা থেকে বিপ্লব দেবের সরকারকে তীব্র আক্রমণ কুণালের

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, ‘আর কোনো হিংসাত্মক ঘটনা ঘটবে না ত্রিপুরায়।” ২০ মিনিটের বৈঠক শেষ করে বাইরে এসে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ আরও আশ্বাস দেন, “হিংসাত্মক ঘটনা যাতে আর না ঘটে ত্রিপুরায় তার জন্য আমি বিপ্লব দেবের (Tripura CM Biplab Deb) সঙ্গে কথা বলব। একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কথা বলব। দলের নেতা হিসেবেও বিপ্লব দেবকে বলব।”

এছাড়াও সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারির কথাও শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানিয়েছেন সাংসদরা। সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদরা জানিয়েছেন, এরপরেও ত্রিপুরায় যদি হিংসাত্মক ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বিপ্লব দেব শুনছেন না অথবা স্বরাষ্ট্রমন্ত্রী চান না ত্রিপুরায় হিংসা বন্ধ হোক।

আরও পড়ুন-Bratya Basu: “বিরোধীদের মারার চেষ্টা করেছে বিজেপি, এটা গণতন্ত্র!” আগরতলার পথসভায় তোপ ব্রাত্যর

সোমবার সকালেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের থেকে সাক্ষাতের সময় চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তবে শাহ তৃণমূল সাংসদদের দেখা করার সময় দেননি। এর পর সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রী দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা ধর্নায় বসেন। নর্থ ব্লকের সামনে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়, অপরূপা পোদ্দার, ডাঃ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ আরও সাংসদরাও।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...