Sunday, June 28, 2026

Kl Rahul: চোটের কারণে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল

Date:

Share post:

চোটের কারণে ভারত-নিউজিল‍্যান্ড ( india-New Zealand) টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল ( Kl Rahul)। বৃহস্পতিবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগেই বড় ধাক্কা ভারতের। চোটের জেরে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা উইকেটরক্ষক ব্যাটার কে এল রাহুল। মঙ্গলবার এমনটাই জানান হয় বিসিসিআইয়ের তরফ থেকে। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় রাহুলের বদলে দলে এলেন সূর্যকুমার যাদব। সোমবার দলের সঙ্গে মুম্বইয়ের ব্যাটারকে যুক্ত করা হয়।

এদিন বিসিসিআই এক বিবৃতিতে বলেছে,”টিম ইন্ডিয়ার ব্যাটার কে এল রাহুলের বাঁ পায়ের উরুর পেশিতে চোট এসেছে, আর এর জেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রাহুল।সর্বভারতীয় নির্বাচক কমিটি সূর্যকুমার যাদবকে কে এল রাহুলের বদলি হিসেবে নির্বাচিত করেছে।”

আগামী ২৫ নভেম্বর কানপুরে প্রথম টেস্টে নামবে ভারত ও নিউজিল্যান্ড। আর দ্বিতীয় টেস্টটি আয়োজিত হবে মুম্বইয়ে।

ভারতের টেস্ট দল – অজিঙ্কে রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা (সহ অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

আরও পড়ুন:R Ashwin: দিল্লি ক‍্যাপিটালসের চিন্তাভাবনায় নেই তিনি, নিজেই সেকথা জানালেন অশ্বিন

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...