Saturday, June 13, 2026

দেশে বিভাজনের রাজনীতি চলছে, দিদির নির্দেশেই রুখে দাঁড়াব; তৃণমূলে যোগ দিয়ে কীর্তি আজাদ

Date:

Share post:

চারদিনের সফরে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর থেকেই একাধিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। যার শুরুটা হয় গীতিকার জাভেদ আখতারকে দিয়ে।

দিল্লিতে সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন তৃণমূল নেত্রী। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে যান গীতিকার জাভেদ আখতার।তৃণমূলের জার্সি গায়ে তুললেন কীর্তি আজাদ, পবন ভর্মা ও অশোক তানওয়ার।

মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন জনতা দলের প্রাক্তন সাংসদ পবন ভর্মা।তিনি জানান, শক্তপোক্ত বিরোধী দলের দরকার। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন। তাই তাঁর হাত ধরলাম। ২০২৪ এই শক্তিশালি বিরোধী দলই বর্তমানের বিজেপি সরকারকে উৎখাত করবে।

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। দিল্লিতে সপরিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলের জার্সি গায়ে গলালেন প্রাক্তন বিশ্বকাপার। যতদিন রাজনীতিতে আছি ততদিন অবধি দিদির সঙ্গে থাকব। ওনার নেতৃত্বেই দেশের মানুষের জন্য কাজ করব। দিদি যেভাবে মাঠে নেমে লড়াই করেছেন, সেটাই মূল অনুপ্রেরণা। ওনার মতই নেতৃত্বের দরকার দেশে। যেভাবে দেশে বিভাজনের রাজনীতি চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াব দিদির নির্দেশেই, জানালেন কীর্তি আজাদ।

 

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...