Friday, April 3, 2026

SSC: এসএসসি ‘গ্রুপ-ডি’ নিয়োগ মামলা, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

Date:

Share post:

স্কুলে গ্রুপ-ডি (Group D) কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআইকে (CBI) দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) সিঙ্গল বেঞ্চ।এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। আদালত সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার (West Bengal State Government), এসএসসি (SSC) এবং মধ্যশিক্ষা পর্ষদ এই তিন পক্ষ মামলা দায়ের করার অনুমতি চায়। সেই অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা।

স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকার প্রথম থেকেই তীব্র সমালোচনা করেছে হাইকোর্টের বিচাপরতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।যদিও সোমবার সিবিআই তদন্ত নয়, গোটা বিষয়টি সিবিআই অনুসন্ধানে খতিয়ে দেখার রায় দিয়েছেন তিনি।

আরও পড়ুন- Kirti Azad: রাজধানীতে বড় চমক! তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অবসরপ্রাপ্ত কোনও একজন বিচারপতি বা তিন বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখুক পুরো বিষয়টা। যদিও সেই পরামর্শ মেনে নেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিচারপতি জানিয়েছেন, এই নিয়োগ মামলার অনুসন্ধান করবেন সিবিআইয়ের ডিআইজি অথবা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার কোনও আধিকারিক। ২১ ডিসেম্বর মধ্যে অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...