Monday, April 6, 2026

Governor: ব্যাখ্যা চেয়ে হাওড়া পুরসভার সংশোধনী বিল আটকালেন রাজ্যপাল, তীব্র সমালোচনা ফিরহাদের

Date:

Share post:

ফের একের পর এক বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। মঙ্গলবার, রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে দুটো পুরভোট নিয়ে প্রশ্ন তোলার পরের দিনই হাওড়া (Howrah) পুরসভার সংশোধনী বিল আটকে দিলেন রাজ্যপাল। বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল, ২০২১। নিয়ম মেনে তা পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। তাঁর স্বাক্ষর পাওয়ার পর আইনে পরিণত হবে। কিন্তু তা আটকে রেখে বিল সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে আরও ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল।

বুধবার, বিকেলে একটি টুইট (Tweet) করেন ধনকড়। তাতে লেখেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২০০ মেনে পাশ হওয়া হাওড়া পুরসভা (সংশোধনী) বিল সংক্রান্ত বিষয়ে আরও তথ্য ও ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে।

রাজ্যপালের এই ভূমিকার তীব্র সমালোচনা করেন পরিবহনমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যপাল আদৌ সংবিধান মেনে কাজ করছেন কি না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফিরহাদ বলেন, আগে রাজ্যপাল নিজে সংবিধান মেনে চলুন। তারপরে অন্যকে শেখাবেন। বালি পুরসভাকে হাওড়া থেকে পৃথক করে বিধানসভায় যে বিল পশ হয়েছে রাজ্যপাল তা আটকে রেখেছেন। পুরনির্বাচনকে কেন্দ্র করেও তাঁর ভূমিকা গণতন্ত্রের পরিপন্থী।

আরও পড়ুন- Free Ration: বিভিন্ন রাজ্যে ভোট তাই আরও ৪ মাস মেয়াদ বাড়ল বিনামূল্যে রেশনের!

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...