Saturday, June 27, 2026

Topsia Fire:ফের রাতের কলকাতায় আগুন, ভস্মীভূত কারখানার একাংশ

Date:

Share post:

রাতের কলকাতায় ফের আগুন। বুধবার রাতে তপসিয়ার জেডি খান রোডের একটি জুতোর রবার কারখানায় আগুন লাগে। এদিন রাত বারোটা নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। কী থেকে আগুন, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ।

আরও পড়ুন:Murder Case: দশম শ্রেণীর ছাত্রীকে খুন, ধড় থেকে মাথা আলাদা করে দিল যুবক!

স্থানীয়রা প্রথমে কারখানার একটি জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখে। কারখানাটির ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।আগুন লাগার ঘটনায় প্রথমে কারখানার কিছু কর্মী স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ।এক ঘন্টার চেষ্টায় দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলবাহিনীর তরফে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।



Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...