Saturday, June 27, 2026

Winter-kolkata : আবার ফিরেছে শীত , এক ধাক্কায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রির  নীচে

Date:

Share post:

আবার ফিরেছে শীত (winter in kolkata) । যদিও এখনও স্বমহিমায় ফেরেনি । তবে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে শীত এবার নিজের খেল দেখাবে । গত কয়েকদিন নিম্নচাপ ও জলীয় বাষ্পের জেরে থমকে গিয়েছিল শীত। তার ফলে শহর কলকাতায় ফের গরম ভাব অনুভূত হয়েছে । পাখাও চালাতে হয়েছে । কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তাপমাত্রা নেমেছে। সঙ্গে উত্তুরে হাওয়া । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার সকালে তাপমাত্রা এক ধাক্কায় ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।

যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। শুধু শহর কলকাতায় নয় দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ফিরেছে ঠান্ডা। আগামী কয়েক দিন ঠান্ডা আরো বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস কারণগত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। ফলে বেলা যত গড়াবে ঠান্ডা বাড়বে রাতের বেলা তাপমাত্রা আরও খানিকটা নেমে যাবে ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে। পারদ নেমেছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...