Saturday, March 14, 2026

NFHS:ঐতিহাসিক! দেশে প্রথমবার সংখ্যার হিসেবে পুরুষদের তুলনায় এগিয়ে মহিলারা

Date:

Share post:

সুখবর! স্বাধীনতার পর এই প্রথমবার দেশে ছাপিয়ে গেল মহিলাদের সংখ্যা। বুধবার প্রকাশিত ‘জাতীয় পরিবার ও স্থাস্থ্য সমীক্ষা’(National Family and Health Survey-5)-এর প্রকাশিত সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা অনুযায়ী বর্তমানে প্রতি ১০০০ জন পুরুষ পিছু মহিলাদের সংখ্যা ১০২০।

আরও পড়ুন:One year of farmers protest: প্রত্যাহারের ঘোষণার পরেও আস্থা নেই মোদিতে, দেশজুড়ে কৃষক আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন

২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে দেশের ৭০৭ টি জেলার ৬,৫০,০০০টি বাড়িতে ওই সমীক্ষা চালায় ‘জাতীয় পরিবার ও স্থাস্থ্য সমীক্ষা’। ফলাফল প্রকাশিত হতেই স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) তরফে বলা হয়, “এই ফলাফলের মাধ্যমেই আমরা বলতে পারি যে ভারত উন্নত দেশগুলির দলে নাম লেখাতে চলেছে। এই প্রথম লিঙ্গ অনুপাত  (Gender Ratio) হাজার পার করল।”

ভারতের মধ্যে ২৩ টি রাজ্যে পুরুষ অপেক্ষা মহিলার সংখ্যা বেশিই রয়েছে। যেমন- উত্তরপ্রদেশে ১০০০ জন পুরুষ পিছু মহিলা রয়েছেন ১০১৭ জন, বিহারে মহিলার সংখ্যা ১০৯০ জন, রাজস্থানে ১০০৯ জন, ছত্তিশগড়ে ১০০০ জন পুরুষ পিছু মহিলা রয়েছেন ১০১৭ জন ১০১৫ জন এবং ঝাড়খন্ডে মহিলা রয়েছে ১০৫০ জন। তবে বেশ কিছু রাজ্যে এখনও মহিলার সংখ্যা বেশ কিছুটা কম রয়েছে। তাই দেশের নির্দিষ্ট কিছু রাজ্য বেছে নিয়ে করা ওই নমুনা সমীক্ষার ফল সর্বভারতীয় প্রেক্ষাপটে প্রযোজ্য কি না তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ।


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...