Monday, April 6, 2026

গেরুয়া হিংসার বাতাবরণে পুরভোট ত্রিপুরায়, সুপ্রিম কোর্টে যেতে পারে TMC ও CPIM

Date:

Share post:

লজ্জা। নগ্ন গণতন্ত্র। অবাধ ভোট নয়, অবাধ সন্ত্রাস। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে ব্যর্থ ত্রিপুরা পুলিশ প্রশাসন। ত্রিপুরার নজিরবিহীন ভোট প্রহসনের সাক্ষী গোটা দেশ। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের সমস্ত পুর এলাকাতে ভোট-সন্ত্রাসের অভিযোগ উঠেছে প্রতিটি ক্ষেত্রেই। অভিযোগের তির শাসকদল বিজেপির দিকে।

খাতায়-কলমে শুধু রাজ্যের প্রধান বিরোধী দল বামেরা কিংবা প্রধান বিরোধী হয়ে ওঠা তৃণমূল নয়, খোদ আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের গলাতেও শোনা গিয়েছে মারাত্মক সন্ত্রাসের অভিযোগ। ভোটপর্ব শেষের আগেই সিপিএমের তরফে আগরতলার সব বুথে পুনর্নির্বাচন দাবি করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ত্রিপুরায় দলের অন্যতম দায়িত্বে থাকা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার। প্রশাসন নির্বিকার। অবাধে ছাপ্পা হয়েছে। প্রায় ১০০ অভিযোগ আমরা কমিশনে জমা করেছি। এখানে ভোট হয়নি। আমরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে আগরতলায় পুরভোট বাতিল করার দাবি জানাব। এই নির্বাচন বাতিল করে আবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক।”

অন্যদিকে, বামেরাও একই বিষয়ে সরব। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, ”রাজ্যের বিজেপি সরকার পুরভোটে দিনদুপুরে গণতন্ত্রের অমাবস্যা নামিয়ে এনেছে। ভোটের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে ওরা।”

আরও পড়ুন- Bratya Basu: তৃণমূলে যোগ দেওয়ার পরই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক মইদুলদের, মিটল সমস্যা

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...