Wednesday, June 24, 2026

Isl Derby: ডার্বির মহারণ, লাল-হলুদকে বিশেষ বার্তা এই প্রাক্তনীর

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের ( Sc Eastbrngal) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ( Atk mohunbagan)। সেই জ্বরেই কাঁপছে ফুটবল প্রেমীরা। আর এই জ্বরে গা ভাসিয়েছেন লাল-হলুদের প্রাক্তনীরাও। তাই তো সূদুর চীন থেকে লাল-হলুদের জন‍্য বিশেষ শুভেচ্ছা পাঠালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফিজিকাল ট্রেনার কার্লোস নোদার। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লাল-হলুদের জন‍্য শুভেচ্ছা বার্তা পাঠালেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নোদার লিখেন,” চীন থেকে আজকের ডার্বির জন্য সকল ইস্টবেঙ্গল সমর্থকদের আমার সমর্থন পাঠাচ্ছি। এই ডার্বিতে আমার অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমি প্রতিবারই জিতেছি। যতই মনে হোক আমি দূরে রয়েছি, আমি মনে করি তোমরা আমার কাছে রয়েছ। জয় ইস্টবেঙ্গল। সব সময় আমরা এক পরিবার।”

২০১৮-১৯ মরশুমে কোয়েস ইস্টবেঙ্গলের ফিজিকাল ট্রেনার হিসেবে কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সঙ্গে ছিলেন নোদার। বর্তমানে তিনি চীনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব উহান থ্রি টাউন্স এফসি দলের ফিজিকাল ট্রেনার হিসেব কাজ করছেন।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...