Tuesday, June 23, 2026

BCCI: দক্ষিণ আফ্রিকা সফর থেকে এখনই ফিরিয়ে আনা হচ্ছে না ভারতীয় এ দলকে, জানাল বিসিসিআই

Date:

Share post:

ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার ( South Africa) দেখা দিয়েছে করোনার ( Corona) নতুন রুপ। যা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে গোটা বিশ্বে। গ্রেট ব্রিটেন ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকাকে। এমনকি নেদারল্যান্ডসও একদিনের সিরিজের মাঝেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআই (Bcci)এখনও অবধি কোনও পদক্ষেপ নেয়নি। এই মুহূর্তে ভারত এ দল বেসরকারি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। তবে এখনও অবধি ভারতীয় দলকে ফিরে আসতে বলেনি বিসিসিআই। চলতি নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দীর্ঘমেয়াদী সিরিজ খেলতে উড়ে যাবে বিরাট কোহলিরা। এখনও অবধি সেই সূচিতেই টিকে রয়েছে বিসিসিআই। যদিও সূত্রের খবর এই পরিস্তিতে বিসিসিআই তাকিয়ে আছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা বলেন,” দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফের থেকে কোন তথ্য না পেলে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এই বিষয়ের উপর নজর রাখা হয়েছে। সমস্ত কিছু জেনে নিয়ে পদক্ষেপ নেব। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।”

আরও পড়ুন:Isl Derby: ডার্বির মহারণ, লাল-হলুদকে বিশেষ বার্তা এই প্রাক্তনীর

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...