Sunday, April 5, 2026

Nadia: ফের সড়ক দুর্ঘটনা, নদিয়ায় লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

Date:

Share post:

একের পর এক সড়ক দুর্ঘটনা নদিয়ায় (Nadia)। সোমবার সকালে নবদ্বীপ (Nabadwip)-কৃষ্ণনগর (Krishnanagar) রাজ্য সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তা অবরোধ করেন স্থানীয়বাসিন্দারা।

রবিবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Haskhali)। গতকালের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৮ জন শ্মশানযাত্রীর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একাধিক। আজ ফের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় সাইকেলটি যখন কোতোয়ালি থানার (Kotoali Police Station) দেপাড়ার (Depara) কাছে ঠিক তখন বিপরীত দিক থেকে একটি লরি আসছিল। দ্রুত গতির লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সাইকেল আরোহী। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-Parliament: সংসদে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, আলোচনার দাবিতে অনড় বিরোধীরা

মৃত সাইকেল আরোহীর নাম হাজিবুল শেখ (Hajibul Sheikh)। রাস্তা অবরোধের জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। ব্যাহত হয় যানচলাচল।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...