Saturday, April 4, 2026

Arunima Ghosh: অরুণিমাকে শ্লীলতাহানি, খুনের হুমকি! পুলিশের জালে অভিযুক্ত

Date:

Share post:

অভিনেত্রী অরুণিমা ঘোষকে (Arunima Ghosh) অশালীন মেসেজ এবং খুনের হুমকি। গ্রেফতার অভিযুক্ত। কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম মুকেশ কুমার সাউ (Mukesh Kumar Shaw)। রবিবার রাতে সার্ভে পার্ক থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Police)।

আরও পড়ুন-বাদল অধিবেশনের শাস্তি চলতি অধিবেশনে, বহিষ্কৃত ২ তৃণমূল সাংসদসহ ১২ জন

অভিনেত্রী (Arunima Ghosh) বলেন, “বহুদিন ধরে এই অসভ্যতা চলছে। আগেও ওকে (মুকেশ কুমার সাউ) পুলিশ ২ বার গ্রেফতার করেছে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। ১১ দিন জেল খেটে বেরিয়ে আমার বাড়ির নীচে এসে আমার গাড়িতে হাত দিচ্ছিল।” অরুণিমা আরও জানান,”আমি এই ওকে চিনিই না। আমার তো মনে হয় মানুষটা পুরো সাইকো।”

আরও পড়ুন-Falakata: ব্লেড চালিয়ে কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা!

অভিযোগ, টানা দু’‌বছর ধরে অরুণিমা ঘোষকে বিরক্ত করছিল ওই যুবক। ফোন করে তাঁকে শ্লীলতাহানি, খুন সহ একাধিক হুমকি দিচ্ছিল। এরপরই অভিনেত্রী কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। এরপর অভিনেত্রীর বাড়ির সামনে থেকে রবিবার রাতে ওই যুবককে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...