Wednesday, March 18, 2026

Farmer Agitation: সংসদে আইন প্রত্যাহার বিল পাশের পরেও আন্দোলনে অনড় কৃষকরা

Date:

Share post:

সংসদের (Parliament) দুই কক্ষ কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে যাওয়ার পরেও আন্দোলনের রাস্তা থেকে সরে আসছেন না কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) জানিয়ে দিয়েছেন, সরকারি ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন না আনা পর্যন্ত আন্দোলন চলবেই। একই সঙ্গে তিনি জানান, কৃষি আইন প্রত্যাহার বিল কৃষক আন্দোলনে প্রাণ হারানো ৭৫০ কৃষকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।

এদিন, সংসদের দুই কক্ষেই ধ্বনি ভোটে পাশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই সরকারিভাবে কেন্দ্রের প্রস্তাবিত তিনটি বিতর্কিত কৃষি আইন (Farmer’s Law) বাতিল হয়ে যাবে। তবে, সরকারিভাবে বিল প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়ে গেলেও নিজেদের আন্দোলন থেকে সরছেন না কৃষকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ টিকায়েত জানান, সরকারি ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন না আনা পর্যন্ত আন্দোলন চলবেই। মোদি সরকারকে ফের কৃষকদের সঙ্গে আলোচনা শুরু করতে হবে বলে দাবি জানান টিকায়েত।

সামনেই উত্তর প্রদেশ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কৃষকদের মধ্যে তড়িঘড়ি আইন প্রত্যাহারের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু আইন প্রত্যাহার বল পাশের পরেও আন্দোলন জারি রাখার সিদ্ধান্তে অনড় কৃষকরা। এমএসপি-সহ বাকি দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছে না সংযুক্ত কিসান মোর্চা।

আরও পড়ুন- Arunima Ghosh: অরুণিমাকে শ্লীলতাহানি, খুনের হুমকি! পুলিশের জালে অভিযুক্ত

 

 

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...