Thursday, June 25, 2026

Jalpaiguri:শিং উঁচিয়ে তেড়ে এল ষাঁড়, জখম ৯

Date:

Share post:

‘রানিং অফ দ্য বুলস’-এর কথা শোনা আছে? স্পেনে এটি একটি খেলা। ষাঁড়ের শিং-এর গুঁতো থেকে বাঁচতে প্রাণ হাতে করে পড়ি কি মরি করে ছোটেন প্রতিযোগিরা। এই দৃশ্যের সাক্ষীর থাকল জলপাইগুড়ি শহরেরর স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, ষাঁড়ের তাণ্ডবে আহত হন ৯ থেকে ১০ জন একালাবাসী। মাত্র একটা ষাঁড়ের তাণ্ডবে  আহত হন ৯ থেকে ১০ জন এলাকাবাসী। অবশেষে জলপাইগুড়ি পুরসভার গাড়িতে ষাঁড়টিকে গোশালাতে পাঠানো হয়।

আরও পড়ুন:Falakata: ব্লেড চালিয়ে কলেজ ছাত্রীকে খুনের চেষ্টা!

রবিবার রাতে চেনা জলপাইগুড়ি শহর আচমকা ষাঁড়ের তাণ্ডবে এলোমেলো হয়ে যায়। পর্দায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা ’সিনেমায় তিন বন্ধুর দৌঁড় দেখে যতই ভালো লাগুক না কেন , বাস্তবে যে ব্যাপারটা ‘ভালো লাগার ’ মতো নয় , তা হাড়ে হাড়ে টের পেয়েছেন জলপাইগুড়ি শহরের স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা বলেন, আচমকাই একের পর এক মানুষের দিকে ধেয়ে যায় ষাঁড়টি। স্থানীয়রা ষাঁড়টিকে বাগে আনতে না পেরে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ এবং পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থলে আসেন পুর কর্তৃপক্ষ,স্থানীয় পুলিশ এবং ট্রাফিক পুলিশের কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন পরিবেশপ্রেমীরাও। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ষাঁড়টিকে জালবন্দি করা হয়। এরপর ক্রেনের সাহায্যে পুরসভার গাড়িতে সেটিকে গোশালায় পাঠানো হয়। পরিবেশ প্রেমী স্বরুপ মন্ডল বলেন,’আমরা সকলের সাহায্যে ষাঁড়টিকে উদ্ধার করে গোশালাতে পাঠাতে পেরেছি। সেখানেও ষাঁড়টির চিকিৎসা করা হবে।’

ষাঁড়টি কেন এমন করছিল, তা জানতে গোশালায় ছুটে আসেন জলপাইগুড়ি পশু হাসপাতালের ফার্মাসিস্ট।  তিনি জানান ষাঁড়টি  ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। তবে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটি জলাতঙ্ক রোগে আক্রান্ত। তবে এব্যাপারে তারা নিশ্চিত নন বলেই পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...