Sunday, June 28, 2026

Road Accident: লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

Date:

Share post:

মাল বোঝাই লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২ বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ইতিমধ্যেই মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মালতিপুর বিধানসভা বিধায়ক তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি আব্দুর রহিম বক্সি।

আরও পড়ুন:মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শ্যেন ওয়ার্ন

পুলিশ সূত্রে জানা গিয়েছে,রবিবার রাতে সামসির দিকে যাওয়ার সময় বাইকের সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক চালক এবং গুরুতরভাবে আহত হন আরোহী। ঘটনাস্থলেই মারা যান বাইক চালক। গুরুতর জখম অবস্থায় আরোহীকে স্থানীয় সামসি গ্রামীণ হাসপাতালে তড়িঘড়ি নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জীব সাহা(২৩) এবং কিষান রায়(২৬) ।এঁদের দুজনেরই বাড়ি চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কান্ডারন এলাকায়। লরিটিকে আটক করেন রতুয়া থানার পুলিশ। যদিও চালক পলাতক।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...