Friday, April 3, 2026

Shrabanti: ক্যানিংয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে তিনি ছিলেন বিজেপির (Bjp) বেহালা পশ্চিমের প্রার্থী। তবে, নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবিরে আর সেভাবে দেখা যায়নি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shabsnti Chatterjee)। সম্প্রতি বিজেপি ছাড়ার কথা নিজেই জানিয়েছেন টলিউডের এই গ্ল্যামগার্ল। তবে, সরাসরি অন্য রাজনৈতিক দলে যোগ দেননি তিনি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে চার তৃণমূল কংগ্রেস (Tm,) বিধায়কের সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন শ্রাবন্তী। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) ভূয়সী প্রশংসা করেন তিনি। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের অনুরোধে গানও করে।

তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন শ্রাবন্তী? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। তবে, শ্রাবন্তীর সঙ্গে কখনই সম্পর্ক খারাপ হয়নি শাসকদলের। ততাঁর জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠান মমতা। তাই দেখে আপ্লুত শ্রাবন্তী নিজেই সে খবর প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। বিজেপি ছেড়ে সরাসরি যোগ না দিলেও, তিনি যে এখন শাসকদলের কট্টর সমর্থক সেটা বুঝিয়ে দিচ্ছেন প্রতি মুহূর্তেই।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...