Saturday, April 4, 2026

Rahul Dravid: কানপুরের পিচ দেখে খুশি দ্রাবিড়, পিচ প্রস্তুতকারকদের দিলেন আর্থিক পুরস্কার

Date:

Share post:

কানপুরে গ্রিনপার্কের পিচ প্রস্তুতকারকদের ৩৫ হাজার টাকা পুরস্কার দিলেন ভারতীয় দলের ( India coach) কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। গত ২৫ নভেম্বর থেকে কানপুরের গ্রিন পার্কে আয়োজিত হয়েছিল ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট ( India- New Zealand Test) সিরিজের প্রথম ম‍্যাচ। গত সোমবার ড্র হয় সেই ম‍্যাচ। এই মাঠের পিচ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের বোলার রবীচন্দ্রন অশ্বিন। সেখানে তারই দলের হেডস‍্যার পিচ দেখে খুশি।

সোমবার ম‍্যাচের শেষে দ্রাবিড় ঘোষণা করেন পিচ প্রস্তুতকারকদের ৩৫ হাজার টাকা পুরস্কার দেবেন।। শিব কুমারের নেতৃত্বাধীন পিচ প্রস্তুতকারক এবং মাঠকর্মীদের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে। ম‍্যাচের পর উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশন গ্রিন পার্ক স্টেডিয়ামের প্রেস বক্সে ঘোষণা করেছে, “আমরা একটি বিশেষ ঘোষণা করতে চাই। রাহুল দ্রাবিড় ব্যক্তিগতভাবে ৩৫ হাজার তাকা আমাদের মাঠকর্মীদের প্রদান করেছেন।”

ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টেস্টের খেলা যে ভাবে শেষ দিন পর্যন্ত চরম উত্তেজনার মধ্যে চলেছে, তা খুশি করেছে দ্রাবিড়কে।

আরও পড়ুন:Neymar: গোড়ালির চোটের জন‍্য ছিঁটকে গেলেন নেইমার

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...