Saturday, April 4, 2026

Park Street Flyover: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪দিন বন্ধ থাকবে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

Date:

Share post:

প্রয়োজন স্বাস্থ্য পরীক্ষার। সেই কারণে চারদিন বন্ধ থাকবে পার্কস্ট্রিট উড়ালপুল (Park Street Flyover)। কলকাতা পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ছ’টা পর্যন্ত পার্কস্ট্রিট উড়ালপুলের (Park Street Flyover) উপর দিয়ে সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর জেরে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে এতে নিত্যযাত্রীদের মনে।

আরও পড়ুন-বুধবার থেকে নিয়ম করে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসবেন বহিষ্কৃত সাংসদরা, জানালেন Derek O’Brien

উত্তর-দক্ষিণ দিকে যাওয়ার জন্য জহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে। এইসময় যানজটে আশঙ্কা রয়েছে। এক্সাইড মোড়ের দিকে যাওয়ার গাড়িগুলি জহরলাল নেহরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে । অফিস যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেজন্য শনি ও রবিবার কাজ করানো হচ্ছে।

আরও পড়ুন-Mumbai: শরদ-আদিত্যর সঙ্গে সাক্ষাৎ, তরুণ শিল্পোদ্যোগীদের আহ্বান: মুম্বই সফরসূচি নিয়ে আর কী জানালেন মমতা?

মহানগরের সেতু এবং উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। সেগুলির ভারবহন ক্ষমতা কেমন? পরিস্থিতি কেমন আছে? সব বিষয়ে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষার জন্যই যানচলাচল কমপক্ষে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে হবে। পার্ক স্ট্রিটে পাশাপাশি, লকগেট, খিদিরপুর, গড়িয়াহাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষাও হবে ধাপে ধাপে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...