Friday, June 19, 2026

Nabab Malick : কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী বৃহত্তর জোট সম্ভব নয়, মন্তব্য পাওয়ার ঘনিষ্ঠ নবাব মালিকের

Date:

Share post:

কংগ্রেস ছাড়া বিজেপি-বিরোধী বৃহত্তর জোট সম্ভব নয়। এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শরদ পাওয়ার ঘনিষ্ঠ নেতা নবাব মালিক । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই সফর করছেন। এই সময় রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তথা দাপুটে এনসিপি নেতা নবাব মালিক বলেছেন, ‘মহারাষ্ট্র সফরে এসেছেন মমতা দিদি। উনি শরদ পাওয়ারজির সঙ্গে বৈঠক করবেন। এটা গঠনমূলক উদ্যোগ।

তিনি আরও বলেছেন, “মেঘালয়ের কয়েকজন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল গোয়াতেও গিয়েছে। সব রাজনৈতিক দলেরই সংগঠন বিস্তারের অধিকার রয়েছে। তবে আমরা মনে করি, কংগ্রেসকে বাইরে রেখে বিজেপি-বিরোধী কোনও জোট সম্ভব নয়।”

আসলে  লোকসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার বিষয়ে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, ঠাসা কর্মসূচির মধ্যেই মুম্বই সফরের প্রথম দিন রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে এবং শিব সেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এই সফরে উদ্ধব ঠাকরের সঙ্গে মমতার সাক্ষাতের সূচি থাকলেও, শিব সেনা প্রধানের শারীরিক অসুস্থতার কারণে আদিত্য এবং সঞ্জয় রাউত তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাৎ করেন।
এরই পাশাপাশি মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজোও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাণিজ্যনগরীতে একগুচ্ছ কর্মসূচির মধ্যে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গেও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।
লগ্নিকে পাখির চোখ করে বাণিজ্যনগরীতে একাধিক শিল্পতির সঙ্গে দেখা করবেন তিনি। পশ্চিমবঙ্গে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনে শিল্পপতিদের আমন্ত্রণও জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, বঙ্গে বিনিয়োগের ব্যাপারেও শিল্পপতিদের সঙ্গে আলোচনা সারবেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...