Monday, April 6, 2026

CET: নয়া শিক্ষাবর্ষ থেকে CET পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তির সিদ্ধান্ত

Date:

Share post:

দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য Common Entrance Test আগামী ২০২২-২০২৩ শিক্ষা বর্ষ থেকে আয়োজন করবে National Testing Agency। এমনই তথ্য জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় নিয়ামক সংস্থা UGC-এর তরফ থেকে।
এছাড়াও, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে PhD কোর্সে ভর্তির জন্য NET পরীক্ষায় প্রাপ্ত নম্বরও গ্রহণ করা হবে।ইতিমধ্যেই UGC-র তরফে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের পাঠানো চিঠিতে আগামী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে Common Entrance Test-এর প্রস্তুতি নেওয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সারা দেশে মোট ১৩টি ভাষায় এই পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইউজিসি। এই পরীক্ষা ছাড়াও JEE ও NEET-এর মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষারও আয়োজন করে এই সংস্থা।

তবে, শুধুমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিই নয়, রাজ্য সরকারের অধীনে থাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিও চাইলে এই Common Entrance Test-এ অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছে ইউজিসি।

২০২০ সালের ঘোষিত নয়া শিক্ষানীতি অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য Common Entrance Test এর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। NTA-র মাধ্যমে এই পরীক্ষাগ্রহণ করা হবে বলেও নয়া শিক্ষানীতিতে ঘোষণা করেছিল সরকার। এই পরীক্ষা গ্রহণ করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন দায়িত্ব থাকবে NTA-র উপর। ফলে, উন্নতমানের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে বলে জানিয়েছে UGC।
এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কী ভাবে এই CET পরীক্ষা গ্রহণ করা যেতে পারে, সেই বিষয়ে পরামর্শ দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে। বেশ কয়েকবার এই বিষয়টি নিয়ে আলোচনায় বসে এই কমিটি। এরপর গত ২১ নভেম্বর সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বৈঠক ডাকা হয় ও এই কিমিটির পরামর্শ নিয়ে আলোচনা করা হয়।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আগেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০২১ সাল থেকেই একটি Common Entrance Test আয়োজন করার কথা ঘোষণা করে। কিন্তু, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...