Wednesday, June 24, 2026

TMC: “ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না”, সাংসদ সাসপেন্ডের ঘটনায় সরকারের প্রস্তাব ওড়ালেন সৌগত

Date:

Share post:

১২ জন সংসদ সদস্যের সাসপেন্ডের ঘটনায় সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি সেদিনের ঘটনার জন্য সাসপেন্ডেড সাংসদরা দুঃখ প্রকাশ করেন তাহলে সাসপেনশন তোলার বিষয়টি ভেবে দেখবে সরকার(Govt)। তবে সরকারের প্রস্তাব বুধবার সাংবাদিক বৈঠক করে স্পষ্ট খারিজ করে দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। জানিয়ে দিলেন, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বরং এই ধরনের অগণতান্ত্রিক পদ্ধতির জন্য সরকারের উচিত ক্ষমা চাওয়া।

বুধবার সাংসদ দোলা সেন ও শান্তা ছেত্রীর উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করে সৌগত রায় বলেন, “১৯৭৭ সাল থেকে আমি লোকসভায় আছি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রীও হয়েছি। কিন্তু এমন সংসদীয় ব্যবস্থার অবনমন কখনো দেখিনি। লোকসভা ও রাজ্যসভা যে বিলগুলি কমিটিতে পাঠায় তা কমে যাচ্ছে। কোনরকম আলোচনা ছাড়া বিল পাস হয়ে যাচ্ছে।” পাশাপাশি তিনি বলেন, ‘রাজ্যসভার যে ১২ জন সাংসদ সাসপেন্ড করা হোল এদের মধ্যে দুইজনকে ডেকে পাঠানো হয়েছে আলাদা করে। আমি তাদের ধন্যবাদ জানাবো যে তারা যাননি।’ একইসঙ্গে সরকারের ক্ষমা চাওয়ার প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘দুঃখ প্রকাশ সরকারের করা উচিত। আপনারা দেখেছেন এর আগে গায়ের জোরে কৃষি বিল পাস করেছিল সরকার। এখন ভোটের মুখে তার জন্য ভুল করছে।’

আরও পড়ুন:CET: নয়া শিক্ষাবর্ষ থেকে CET পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তির সিদ্ধান্ত

একইসঙ্গে সাসপেনশনের বিরুদ্ধে বিরোধীদের আগামী পদক্ষেপ প্রসঙ্গে সৌগত রায় জানান, আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে। সাসপেনশন না তোলা পর্যন্ত আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তি পাদদেশে ধরনা দেবেন সাংসদরা। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি আরো বলেন, সাংসদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা সম্পূর্ণরূপে সংসদীয় রীতির বিরুদ্ধে। আগের অধিবেশনের শাস্তি এই অধিবেশনে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা কখনই ঘটেনি সংসদে। আগে ছিল ‘তানাশাহি’ এখন হয়েছে ‘মোদিশাহি’।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...