Monday, April 6, 2026

নোদাখালিতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩

Date:

Share post:

ফের একবার অবৈধ বাজি কারখানায়(illigal fire cracker factory) ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৩ জনের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বজবজের নোদাখালি থানার(Nodakhali ps) মোহনপুর হাটের কাছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ২ কিলমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। আশেপাশের একাধিক বাড়ি বিস্ফোরণের(Blust) জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সুত্রের খবর, মোহনপুর হাটের(Mohanpurhat) কাছে সোনাড়িয়া মোড়ের বাসিন্দা অসীম মণ্ডলের বাড়িতে বাজি তৈরি হত। সম্পূর্ণ বেআইনিভাবে চলা এই কারখানাতেই বুধবার সকাল ৮টা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর তিনবার ব্যপক বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে আশপাশের এলাকা। হঠাৎ এই বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের সাধারণ মানুষ। এরপর স্থানীয় মানুষ দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে ওই বাজি কারখানায়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। পুলিশ এসে ওই বাড়ির মালিক অসীম মণ্ডল, তাঁর এক আত্মীয়া এবং বাজি তৈরির কারিগর অতিথি হালদারকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সূত্রের খবর, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে একজনের হাতও উড়ে গিয়েছে বলেই খবর। যদিও পুলিশের তরফে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন:Roopa Ganguly: টাকা নিয়ে বিজেপিতে সিট বিক্রির অভিযোগ রূপার, বেরিয়ে গেলেন মিটিং ছেড়ে

পাশাপাশি ইতিমধ্যেই আগুন নেভাতে ইতিমধ্যেই কোমর বেধে ময়দানে নেমেছে দমকল বাহিনী। এই ঘটনা পর সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর এলাকা পরিদর্শন করে জানান, ‘বেসরকারিভাবে বিস্ফোরণে দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। চলছে উদ্ধারকাজ।’ কিভাবে অবৈধভাবে এলাকার মধ্যে এই বাজি কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...