Friday, June 26, 2026

Killi Paul: তানজানিয়ার যুবকের ঠোঁটে হিন্দি গান! তুমুল ভাইরাল ভিডিও, কে এই কিলি পল?

Date:

Share post:

হিন্দি তাঁর সিলেবাসের লক্ষ লক্ষ মাইলের আশপাশে পড়ে না। অথচ হিন্দি গানে নিখুঁত ঠোঁট মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় তুলেছেন তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পল (Killi Paul)। কখনও বোনের সঙ্গে জুটি বেঁধে “রাতাঁ লাম্বিয়াঁ”য় লিপ-সিঙ্ক, আবার কখনও ‘জালিমা’র সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও করে তা পোস্ট করেছেন নিজের ইনস্টা প্রোফাইলে। ইতিমধ্যেই ভাইরাল সব ভিডিও।

প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আদবানি (Kiara Advani) অভিনীত শেরশাহের (Shershaah) গান ‘রাতাঁ লম্বিয়াঁ’ গানে লিপ সিঙ্ক করেন কিলি। সঙ্গে তাঁর বোন। তানজানিয়ার তরুণ এই ভাইবোনের লিপ-সিঙ্কের ভিডিও ভাইরাল হয়। তারপরে শাহরুখ খান (Shah Rukh Khan) ও মাহিরা খান (Mahira Khan) অভিনীত ‘রইসে’র (Raees) গান ‘জালিমা’র সঙ্গে ঠোঁট মেলান কিলি পল। এই ভিডিওটির ভিউ প্রায় ২ লক্ষ ২১ হাজার ছাড়িয়েছে।

হিন্দি না জানা এক তরুণের এতো ভালো লিপ-সিঙ্ক মন ছুঁয়েছে নেটিজেনদের। শুধু তাই নয়, স্বয়ং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে কিলির প্রথম ভিডিওটি পোস্ট করেন। তাতে আপ্লুত তানজানিয়ার এই তরুণ। এজন্য সিদ্ধার্থকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। লিপ-সিঙ্কই নয়, কিলি পল অভিব্যক্তিও মন ছুঁয়ে গিয়েছে ভিউয়ারসদের। তাঁর ভিডিও পছন্দ করা এবং শেয়ার করার জন্য ভারতের নাগরিকদের অকুণ্ঠ ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়েছেন কিলি।

আরও পড়ুন:নোদাখালিতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...