Monday, April 13, 2026

Madan Mitra: ‘আমি তো সাধারণ মানুষ, আমি বাসের যাত্রী’, বাসে চড়ে যাত্রীদের খবর নিলেন মদন

Date:

Share post:

সদ্য ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ার‍ম্যানের দায়িত্ব পেয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর দায়িত্ব পেয়েই সক্রিয় মদন মিত্র। শহরের পরিবহনের হাল হকিকত জানতে বুধবার বুধবার দুপুরে রাস্তায় নেমে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। উঠে পড়লেন বাসে। খোঁজ নিলেন যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা।

বুধবার যগুবাবাবুর বাজার থেকে ধর্মতলা পর্যন্ত বাসেই আসেন মদন মিত্র। হঠাৎ করে বাসে কেন? মদন মিত্রকে এই প্রশ্ন করা হলে তিনি সহাস্যে বলেন, “আমি তো সাধারণ মানুষ। আমি বাসের যাত্রী। মাঝে মাঝে গাড়ি পাই, তখন তাতে চড়ি”।এরপর যাত্রীদের কাছে শোনেন সমস্যার কথা। পরে বলেন, বেশীরভাগ যাত্রী বলেছেন, তাদের প্রথম পছন্দ সরকারি বাস। কীভাবে বাসের সংখ্যা বাড়ানো যায় সেটা দেখা হচ্ছে। দুর্ভাগ্য কেন্দ্রীয় সরকার নতুন বাস নামানোর কোনও আর্থিক সহায়তা দিচ্ছে না। এর ফলে সংকট তৈরি হয়েছে। রাজ্য চেষ্টা করছে’।

আরও পড়ুন- Kolkata: ৬৮-তে সুর্দশনাই প্রার্থী, জানালেন তৃণমূল মহাসচিব

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...