Saturday, April 4, 2026

এবার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিতে হবে, জানাল সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।চলতি মাসের ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লিখিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে ধার্য করা হয়েছে। সময় ও পরীক্ষার নির্ঘণ্ট স্কুলগুলিকে তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষার মূল্যায়নের নম্বর স্কুলগুলিকে সংসদের পাঠানো ট্যাবুলেশন শিটে লিখে রাখতে বলা হয়েছে। সংসদ পরিস্থিতি ও প্রয়োজনে সেই নম্বর স্কুলের কাছে চেয়ে পাঠাতে পারে বলেও মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার বিষয়ে স্কুলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল সংসদ। কোনও স্কুল চাইলে পরীক্ষা নিতেই পারে বলে জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরেই টেস্ট পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সংসদ। সংসদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষাবিদেরা।যদিও আগেই উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়েছে৷ ২০২২ সালের ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলে গিয়ে পঠনপাঠন। গত বছরেও করোনার বাড়-বাড়ন্তের জন্য বাতিল হয়ে যায় মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে গড়ে নম্বর দিয়ে পরীক্ষার মূল্যায়ন করতে হয় পর্ষদকে। কিন্তু এবছর পুজোর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুজোর পরই স্কুল খোলা হবে। সেইমতোই প্রস্তুতি নেওয়া শুরু হয়।
২ এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু।শেষ হবে ২০ এপ্রিল। সকাল ১০ টা থেকে বেলা ১ টা ১৫ পর্যন্ত হবে পরীক্ষা। তবে পরীক্ষার জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যেতে হবে না কোনও অন্য সেন্টারে। নিজের স্কুলেই পরীক্ষা হওয়ার কথা জানিয়েছে বোর্ড।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...