Friday, June 26, 2026

Issue Congress: বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস: তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়ছে না। বিদেশে ঘুরে মৌসুমী হওয়ার মতো রাজনীতি করা যায় না। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের প্রতি তীব্র আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী।

বিজেপির (Bjp) বিরুদ্ধে কংগ্রেস (Congress) লড়াই করছে না- মুম্বইয়ে (Mumbai) চলচ্চিত্র জগৎ এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে অভিযোগ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না কংগ্রেস। বিজেপিকে জিততে দিতে পারি না।”

আরও পড়ুন- Mamata Bandopadhyay: কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় নয়, BJP-কে বোল্ড আউট করাই লক্ষ্য: মমতা

অন্যান্য রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বাংলায় যদি বাম-কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে অন্য জায়গায় আমরাই বা কেন তাদের বিরুদ্ধে লড়তে পারব না? বিজেপিকে হটানোই আমার মূল লক্ষ্য।”

এরপরে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধীর প্রতি তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, রাজনীতি করতে গেলে সারা বছর মানুষের পাশে থাকতে হয়। লড়াইয়ের ময়দানে থাকতে হয়। বছরের মধ্যে বেশিরভাগ সময় বিদেশে ঘুরে মৌসুমী হাওয়ার মতো দেশে এসে মানুষের জন্য লড়াই করা যায় না।

তিনি বলেন, বিজেপিকে হঠাৎ একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা দরকার। কিন্তু কংগ্রেস সেভাবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছে না। কেউ যদি না করে তাহলে তৃণমূলের কিছু করার নেই। কোনও ভাবেই বিজেপিকে জিততে দেওয়া যাবে না- স্পষ্ট বার্তা দেন মমতা।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...