Wednesday, June 24, 2026

Wriddhiman Saha: শুক্রবারের ম‍্যাচে কি আছেন ঋদ্ধিমান সাহা? কী বললেন দলের বোলিং কোচ?

Date:

Share post:

শুক্রবার মুম্বইতে নিউজিল্যান্ডের( New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল( India)। কানপুরে প্রথম ম‍্যাচ টেস্ট ড্র এর পর মুম্বই ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। জানা গিয়েছে প্রথম ম‍্যাচের প্রথম একাদশই দ্বিতীয় ম‍্যাচে ধরে রাখার সিদ্ধান্তে টিম ইন্ডিয়ার। সেইমত দ্বিতীয় ম‍্যাচে প্রথম একাদশে তেমন বদল আসবে না। যদিও সম্ভাবনা রয়েছে, ঘাড়ের ব্যাথার জন‍্য ঋদ্ধিমান সাহার পরিবর্তে আসতে পারেন কে এস ভরত। তবে কি আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা মুম্বই টেস্ট খেলবেন ঋদ্ধি? এর জবাবে বড় আপডেট দিলেন ভারতীয় দলের নয়া বোলিং কোচ পরস মামব্রে।

এদিন সাংবাদিক সম্মেলনে পরস মামব্রে বলেন,” এই বিষয়ে ফিজিওরা প্রতিনিয়ত রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির সঙ্গে যোগাযোগ রাখছে। ম‍্যাচের দিন সিদ্ধান্ত নেব উনি খেলবেন কিনা। ঘাড়ে ব‍্যাথা নিয়ে যেভাবে ব‍্যাট করে রান তুলেছে সেটি দারুণ প্রচেষ্টা। ও দলের জন‍্য ভালো খেলেছে। ওর খেলা দেখে খুব খুশি।”

আরও পড়ুন:Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট স‍ৌরভ গঙ্গোপাধ্যায়?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...