Monday, April 6, 2026

Supreme Court: সুপ্রিম নির্দেশ: বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের ভরণপোষণ দায়িত্ব বাবারই

Date:

Share post:

বাবা-মা বিচ্ছিন্ন হয়ে গেল কে দেখবে সন্তানকে কে? যদি মা সেই সন্তানের কাস্টাডি পান, তাহলে কি বাবার আর কোনও দায় নেই? এই প্রশ্নে সাফ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিবাহ বিচ্ছেদ হলেও সন্তান যতদিন না প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন প্রতিমাসে খরচ জোগাতে হবে বাবাকেই। বুধবার, মামলার শুনানিতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত।
২০১১ থেকে এক সেনা কর্মী ও তাঁর স্ত্রীর ডিভোর্সের মামলা চলছিল। ডিভোর্সের পর সন্তানকে বড় করার জন্য প্রাক্তন স্বামীর থেকে অর্থ দাবি করেন স্ত্রী। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন ওই সেনাকর্মী। মামলা করেন হাইকোর্টে। ২০১৯-এর ডিসেম্বরে সন্তানের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট (High Court)। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিযোগকারী।

আরও পড়ুন- SSC-র Group C তে ফের ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের
বুধবার, সুপ্রিম কোর্টে বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ সেই রায় বহাল। এমনকী, ২০১৯-এর ডিসেম্বর থেকে এ পর্যন্ত মাসিক ৫০ হাজার টাকা হিসেবে যে অঙ্ক হয় তাও দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই ব্যক্তির বেতন থেকে ওই টাকা কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে নির্দেশ কার্যকর করতে বলেছে ডিভিশন বেঞ্চ।

 

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...