Wednesday, April 8, 2026

Spider-Man: সাইকেলে স্পাইডারম্যান না বাদামকাকু!

Date:

Share post:

বীরভূম থেকে বর্ধমান দাপিয়ে বেড়াচ্ছে স্পাইডারম্যান। কখনও বাসের ছাদে, আবার কখনো গেটে লাফে বেড়াচ্ছে স্পাইডারম্যান (Spider-Man)। ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। প্রশ্ন ছিল তিনি আসলে কে? উনি বাদাম বিক্রেতা, ছোটদের বাদামকাকু।

সবুজ ঘেরা ধান খেত মাঝে ঢালাই করা রাস্তা। যাত্রী বোঝাই বাস ছুটছে। হঠাৎ থেমে গেল। আর বাসে ঝপাং করে উঠে পড়ল স্পাইডারম্যান! গল্প বা সিনেমা নয়। একেবারে বাস্তব। শুধু বাসে নয়। রাস্তায় সাইকেল চেপেও ঘুরছে এদিক-ওদিক। কিন্তু কেন? পেশায় তিনি বাদাম বিক্রি। বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরে এই স্পাইডারম্যান বাদামকাকু নামে জনপ্রিয়। তাঁর সাইকেলের বেল শুনলেই রাস্তায় বেরিয়ে পড়ে শিশুরা। শান্তিনিকেতনের বিভিন্ন এলাকাতে ঘুরছেন এই বাদামকাকু।

আবার দুর্গাপুরের বেনাচিতিতে এই বাদাম বিক্রেতা আবার ‘স্পাইডার কাকু’ নামে পরিচিত। কাগজের প্যাকাটে বাদাম নিয়ে তিনি পৌঁছে যান বাড়ি বাড়িও। কেন এই ছদ্মবেশ? বাদাম বিক্রেতা বলেন, ‘রোজগারের তাগিদেই এই ভাবনা। সাধারণভাবে বাদাম বিক্রি করলে তো এত বিক্রি হত না। এখন মানুষ আমাকে দেখতেও ভিড় করেন। ’

আরও পড়ুন:রাজ্যে আসতে চলেছে বড় বিনিয়োগ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আদানির

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...