Saturday, April 4, 2026

SSC-র Group C তে ফের ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

SSC-র Group C তে ফের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোথা থেকে এল নিয়োগের সুপারিশ? মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলফনামা তলব করেছে আদালত। ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
ঘটনার সূত্রপাত ২০১৬ সালেই। স্রেফ Group D-ই নয়, সেবছর একইসঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুলে Group C পদে কর্মী নিয়োগেরও বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর যথারীতি সফল কর্মপ্রার্থীদের প্যানেল তৈরি করা হয়। কিন্তু এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।
মামলাকারীর অভিযোগ, SSC-র Group C পদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছে ৩৫০ জন কে!মামলাটির শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। পূর্ব মেদিনীপুরের যে ব্যক্তি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁর বেতন বন্ধের নির্দেশ দেয় আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীর কাছে ‘ভুয়ো নিয়োগ’ সংক্রান্ত নথিও তলব করা হয়।

আরও পড়ুন- Omicron: ভারতেও ওমিক্রন হানা, কর্নাটকে দুজনের শরীরে সংক্রমণের হদিশ
এদিন বিভিন্ন স্কুলে Group C পদে কর্মরত ৩৫০ জনের নিয়োগ সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দেন মামলাকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, এই ৩৫০ জনের মধ্যে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কারা চাকরি পেয়েছেন, ৪ দিনের মধ্যে তা খতিয়ে দেখতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে।

শুধু তাই নয়, যাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন, তাঁদের বেতন বন্ধ থাকবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর কীভাবে এই নিয়োগ হল? কোথা থেকে সুপারিশ এল? মধ্যশিক্ষা পর্ষদের কাছে হলফনামাও তলব করেছে আদালত।
আগের শুনানিতে, SSC’র গ্রুপ C পদে ভুয়ো নিয়োগ ধরে এক ব্যক্তির বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার, এই মামলাতে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । নথি খতিয়ে দেখে, স্কুল সার্ভিস কমিশনকে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...