Thursday, February 26, 2026

শিল্প স্থাপনই লক্ষ্য রাজ্য সরকারের: মুম্বইয়ে শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী বছর বাংলায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে মুম্বইয়ে দেশের প্রথম সারির শিল্পপতিদের সামনে রাজ্যের শিল্পভাবনা ও বাংলায় শিল্পের বর্তমান ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকেলে মুম্বইয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক-শেষে বিকেল পাঁচটায় শিল্পসম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জীব গোয়েঙ্কা-সহ এ-রাজ্যের অনেক শিল্পপতি হাজির ছিলেন শিল্পসম্মেলনে। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের এখন লক্ষ্যই হল শিল্পকে আরও প্রাধান্য দেওয়া। এই মুহূর্তে বাংলায় ছোট ও মাঝারি শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়েছে। তাতে সাফল্যও এসেছে। পশ্চিমবঙ্গে ভারী শিল্পের যে ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে আনার দিকে আরও বেশি নজর দিয়েছে আমাদের সরকার।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, রাজ্য সরকারের নিজস্ব জমি-ব্যাঙ্ক রয়েছে। সেখান থেকে যে-কোনও শিল্পসংস্থা জমি নিতে পারে। এখন শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলায়। যা আগে ছিল না। এর পাশাপাশি তথ্য-প্রযুক্তি শিল্পকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শ্রমিকস্বার্থ রক্ষা করেই বাংলায় শিল্পের পরিবেশে বদল আনা হয়েছে। আগে বাংলায় কথায় কথায় বন্ধ হত। এখন সে-সব অতীত।

সম্মেলনে উপস্থিত বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও বলেন, শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে বাংলা এখন শিল্পপতিদের অন্যতম গন্তব্য।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এখনও অনেক কাজ করতে হবে। পুরনো শিল্পসংস্থাগুলোকে ফেরাতে হবে, যা একসময় বাংলার গর্ব ছিল। বিশেষ করে চটকল-সহ একধিক এমন শিল্প আছে যেখানে আরও বেশি করে নজর দিচ্ছি আমরা। আগামী দিনে বাংলা শিল্পক্ষেত্রে প্রথম স্থানে থাকবে এই বিশ্বাস ও ভরসা আমার আছে।’ ২০২২-এর এপ্রিলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে ২ বছর বাদে। সেখানে সকলকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Yashwant Sinha: অসুস্থ যশবন্ত সিনহা, ভর্তি এসএসকেএমে

spot_img

Related articles

বিচার বিভাগ রক্তাক্ত, ক্ষমা যথেষ্ট নয়: বিতর্কিত NCERT-র বই নিষিদ্ধ করে জানাল সুপ্রিম কোর্ট

বিতর্কিত এনসিইআরটি-র বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট( Supreme Court)। বৃহস্পতিবার NCERT (National Council of Educational Research and Training)-র...

আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড

বৃহস্পতিবার সকালে কলকাতার আনন্দপুরে পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক (bomb threat in Anandapur passport office) । মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হবে...

তেলুগু রীতিতে বিয়ে শুরু বিজয়-রশ্মিকার, কোডাভা নিয়মে বিবাহ অনুষ্ঠান বিকেলে

বিনোদন জগতের এই মুহূর্তের সবথেকে বড় হাইভোল্টেজ খবর মানেই রশ্মিকা মন্ধানা (Rashmika Mandanna) ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda)...

বৃহস্পতির সকালে কেঁপে উঠল দার্জিলিং -জলপাইগুড়ি, কম্পন অনুভূত শিলিগুড়িতেও 

লক্ষ্মীবারের সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প (North Bengal earthquake)। ১১:৩৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দার্জিলিং- কালিম্পং-জলপাইগুড়িতে। মৃদু কম্পন শিলিগুড়ির...