Monday, June 22, 2026

Vaccine: পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে ভ্যাকসিন নেওয়ার আবেদন বিডিও-র

Date:

Share post:

পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে ভ্যাকসিন নেওয়ার আবেদন বিডিও-র। গাড়ি থামিয়ে পাঁয়ে হেঁটে পাড়ায় পাড়ায় গিয়ে জনগনকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানালেন সয়ং বিডিও। শুক্রবার মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাসকে চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায় পাঁয়ে হেঁটে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা গেল।মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনগণকে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান তিনি। পাশাপাশি জনগণ ঠিকঠাক রেশন পাচ্ছে কি না, রেশন কার্ডের সাথে আধার যুক্ত আছে কি না সহ সরকারি সুযোগ সুবিধা তারা ঠিকঠাক পাচ্ছে কি না সে বিষয়েও খোঁজখবর নেন। মঙ্গলবাড়ি এলাকায় দুয়ারে রেশন প্রদানের জায়গায় গিয়েও পরিদর্শন করেন তিনি। বি ডি ও বিপ্লব বিশ্বাস জানান, প্রতিটি মানুষ যাতে ভ্যাকসিন নেয় তার জন্যই এদিন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বলা হয়। যারা এখনো ভ্যাকসিন নেন নি তাদের ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান বিডিও। এদিনের এই পরিদর্শনে বিডিও-র সাথে ছিলেন ব্লক মৎস আধিকারিক জয়দীপ মহিনতামনি।

আরও পড়ুন- Ashok Bhattacharya: পুরনির্বাচনে আর লড়বেন না পোড়খাওয়া রাজনীতিবিদ অশোক ভট্টাচার্য

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...