Friday, June 26, 2026

Parliament:শাসক বিরোধী বিক্ষোভ, ধর্নায় উত্তাল সংসদ ভবন

Date:

Share post:

শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনেও উত্তাল সংসদ। বিরোধী দলের ১২ জন সাসপেন্ডেড সাংসদের ধর্নায় কার্যত ‘চড়াও’ হওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিরোধীদের ধর্নায় পালটা বিক্ষোভ দেখাতে গিয়ে ধর্নাস্থলে হৈ হট্টগোল করতে শুরু করেন বিজেপি সাংসদেরা। স্বভাবতই সংসদের সামনে গান্ধীমূর্তির পাদদেশে রীতিমত উত্তেজনা শুরু হয়। কেন্দ্রীয় শাসক দলের অভিযোগ, সংসদে গুণ্ডাগিরি করছে বিরোধীরা। রাজ্যসভায় এবিষয়ে প্রশ্ন তোলা হলেও চেয়ারম্যান তাতে কর্ণপাত করেননি।

আরও পড়ুন:গোয়াবাসীকে ‘Feast of Saint Francis Xavier’র শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারও সংসদের অধিবেশন চলাকালীন গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন ১২ জন সাসপেন্ডেড বিরোধী সাংসদ। সেখানেই হাজির হন রাজ্যসভার সাংসদরা। শুধু বিক্ষোভ দেখানো নয়, বিরোধী শিবিরের আচরণ নিয়ে রীতিমতো স্লোগান দিতে থাকেন গেরুয়া শিবিরের সাংসদরা। তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’,‘গুন্ডাগিরি চলবে না’লেখা প্ল্যাকার্ড।  স্বাভাবিকভাবেই সরকার পক্ষের এই আচরণের প্রতিবাদ করেন বিরোধী সাংসদরা। শুরু হয় তীব্র বাদানুবাদ। চলে বাকবিতণ্ডাও। তৃণমূলের দুই ধর্নারত সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী দাবি করেছেন, ”সংবিধান বাঁচাও যাত্রার নামে বিজেপি সাংসদরা আমাদের ধরনা ভণ্ডুল করার চেষ্টা করে। আমরা দেশের সংবিধান বাঁচাতে প্রতিরোধ গড়ে তুলেছিলাম।”

যদিও রাজ্যসভায় বিষয়টি নিয়ে বিরোধীরা অভিযোগ করলে সেটিকে সেভাবে গুরুত্ব দেননি রাজ্যসভার চেয়্যারম্যান।  বিরোধীদের অভিযোগকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। রাজ্যসভার চেয়ারম্যানের আসন থেকে জানানো হয়, সাংসদের গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখানো সবার অধিকার। তাই এ বিষয়ে তাঁদের বলার কিছুই নেই।


Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...