Sunday, March 22, 2026

Jawad: ফুঁসছে জাওয়াদ, আগামিকাল থেকেই চালু হচ্ছে কন্ট্রোল রুম

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জাওয়াদ। ঘূর্ণিঝড়ের জেরে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের ভ্রুকুটি। আবহাওয়া দফতরের থেকে আগাম সতর্কবার্তা পেয়ে এদিন বিদ্যুৎ ভবনে একটি বৈঠক করেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন সি.এম.ডি-ডাব্লু.বি.এস.ই.ডি.সি.এল শ্রী শান্তনু বোস (Santanu Bose)। এদিনের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন মাননীয় মন্ত্রী।

আরও পড়ুন:Cyclone Jawad: শনিবার সকালেই আছড়ে পড়বে ‘‌জাওয়াদ’, আগাম সতর্কবার্তা প্রশাসনের; হলুদ ও কমলা সতর্কতা জারি

এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, শনিবার ৪ঠা ডিসেম্বর সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমে খোলা হচ্ছে।  কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর দুটি হল 89007935038900793504

এছাড়াও যেসব  ঘূর্ণিঝড় মোকাবিলায় যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলি হল –

  • বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন ডিরেক্টর ডিস্ট্রিবিউশন ও চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন।
  • প্রত্যেকটি ব্লকে এবং জেলায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ দপ্তর রিজিওনাল ম্যানেজাররা সমন্বয় সাধন করবেন।
  • কোনও জায়গায় জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ চালু করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

  • পোল,কন্ডাক্টর কেবল এবং ট্রান্সফর্মার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হবে।
  • উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,নদীয়া ও পূর্ব বর্ধমানে ব্লক ভিত্তিক গ্যাং থাকবে। সংশ্লিষ্ট জেলাশাসক,এসডিও ও বিডিওদের কাছে প্রত্যেকটি গ্যাং লিডার ও কর্মীদের নাম ফোন নম্বর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
  • কলকাতা পুরসভার ১ থেকে ৮৮ নম্বর ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড কেবল থাকায় সেখানে থানাভিত্তিক গ্যাং মজুত রাখা হবে। ৮১ ও ৮৯ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডে  ওয়ার্ড ভিত্তিক গ্যাং রাখা হবে। যাদের নাম ও ফোন নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটরদের জানিয়ে দেওয়া হবে।
  • বজবজ,মহেশতলা,হাওড় ও উত্তর ২৪ পরগনায়র  সিইএসসির অধীনস্থ অঞ্চলগুলির প্রতিটি থানায়  গ্যাং রাখা হবে।
  • এছাড়াও সিইএসসির কন্ট্রোল রুমের নম্বর গুলি হল- 9831079666 ও 9831083700।

আরও পড়ুন- Rahul Gandhi:’কৃষকদের দাবি না মানা পর্যন্ত ক্ষমাপ্রার্থনা অসম্পূর্ণ’, মোদিকে তোপ রাহুলের

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...