Monday, April 6, 2026

ScEastBengal: চেন্নাইয়ানের বিরুদ্ধে গোলশূন‍্য ড্র ইস্টবেঙ্গলের

Date:

Share post:

একেই বলে দুরন্ত ক‍্যামব‍্যাক। শেষ দুই ম‍্যাচে পরপর হারের পর চেন্নাইয়ান এফসির ( Chennaiyin fc)বিরুদ্ধে দুরন্ত লড়াই করে মাঠ ছাড়ল এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। শুক্রবারের ম‍্যাচের ফলাফল গোলশূন‍্য ড্র। ৯০ মিনিট অবধি চলল লড়াই করে হার না মানা মানসিকতা।

এসসি ইস্টবঙ্গলের শুক্রবারের ম‍্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। আর শুক্রবার সন্ধ্যায় সেটাই করল মানোলো দিয়াজের দল। ৯০ মিনিট লড়াই চলল।   শুধু এল না গোলটা। যার ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। প্রথমার্ধের শুরুতেই আক্রমণে উঠেছিল ইস্টবেঙ্গল। এর পাল্টা আক্রমণ চালায় চেন্নাইয়ান। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে লাল-হলুদের বক্সে। তবে এদিন ইস্টবেঙ্গলকে ভরসা দিলেন গোলরক্ষক শুভম সেন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ।শুরুর দিকে চেন্নাইয়ান দু’একটি সুযোগ পেলেও ৭০ মিনিটের মাথায় ভাল সুযোগ পায় এসসি ইস্টবেঙ্গল। তবে চিমা শট করলেও তা বাঁচিয়ে দেন চেন্নাইয়ানের গোলরক্ষক। ম‍্যাচের সেরা হীরা মণ্ডল।

আরও পড়ুন:Sourav Ganguly: ফের ব‍্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে সৌরভ গঙ্গোপাধ্যায়, ১ রানে হার মহারাজদের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...