Monday, April 6, 2026

Traffic: দুর্ঘটনা রুখতে অভিনব শিক্ষামূলক প্রচার তিলজালা ট্রাফিক গার্ডের

Date:

Share post:

বাইপাসে বিশেষ করে চিংড়িঘাটা দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) । দ্রুত কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের সমন্বয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। দুর্ঘটনা কমাতে এক অভিনব উদ্যোগ নিল তিলজালা ট্রাফিক গার্ড (Tiljala Traffic Gaurd)। ডিসি ট্রাফিক (Dc Traffic) অরিজিৎ সিনহার নির্দেশে তিলজালা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Oc Souvik Chakraborty) তত্ত্বাবধানে শুক্রবার হাতেকলমে দুর্ঘটনার কারণ দেখানো হল দ্বিচক্রযান চালক এবং পথচারীদের।

চালকের আসনে বসে বাস ড্রাইভাররা কতটুকু দেখতে পান? তাঁর পাশের বা পিছনের গাড়ির সম্পর্কে তাঁর ধারনা থাকে? সেটা জানেন না বাইক বা সাইকেল আরোহীরা। ফলে তাঁরা বাসের (Bus) কাছাকাছি বা ভুল দিকে চলে যান। ঘটে দুর্ঘটনা। করোনাকালে রাস্তায় দ্বিচক্রযান চলাচল অনেক বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল তিলজলা ট্র্যাফিক গার্ড। 50 জন বাইক-সাইকেল চালক, পথচারীকে একে একে একটি বাসের চালকের আসনে বসানো হয়। বাস্তবে বাস চালকের পিছন, বাম ও ডান দিক দেখার প্রতিবন্ধকতা বোঝানো হয়। এই সম্পর্কে জেনে আক্ষরিক অর্থেই হতবাক পথচারী থেকে চালক। তাঁরা প্রতিশ্রুতি দেন, রাস্তায় কোনও যানবাহনের কাছে যাবেন না। সৌভিকের আশা, দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে এই ধরনের শিক্ষামূলক প্রচার অবশ্যই আগামী দিনে ইএম বাইপাসে দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...