Monday, June 22, 2026

Sc EastBengal: শুক্রবার চেন্নাইয়ানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

শুক্রবার আইএসএলে ( Isl) চেন্নাইয়ান এফসির (Chennaiyin fc) বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। চেন্নাইয়ানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। দলের ডিফেন্সে উন্নতি চাইছেন ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ।

তিন ম্যাচে ১০ গোল হজম। অষ্টম আইএসএলের শুরুতেই খাদের কিনারায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গল। ওড়িশার কাছে হাফ ডজন গোল হজমের পর শুক্রবার ফের মাঠে নামছে ম্যানুয়েল দিয়াজের দল। প্রতিপক্ষ এবার দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। যারা প্রথম দু’টি ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রচণ্ড চাপে রয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। তবু চেন্নাইয়ানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয়ের আশায় দিয়াজ।

দলের রক্ষণ নিয়ে সব থেকে বেশি দুশ্চিন্তায় ইস্টবেঙ্গল কোচ। পরপর ম্যাচ খেলতে হওয়ায় রিকভারি করে ভুলত্রুটি শোধরানোর সময় পাওয়া যাচ্ছে না। তবু চেন্নাইয়ানের বিরুদ্ধে রক্ষণভাগের ফুটবলারদের উপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন কোচ। ম্যাচের ২৪ ঘণ্টা আগে দিয়াজ বললেন, ‘‘যখন বিপক্ষ দল প্রথম গোল পেয়ে যাচ্ছে, আমরা হাল ছেড়ে দিচ্ছি। আমাদের ডিফেন্সকে সেট পিস আটকাতে হবে। সেট পিস থেকে গোল খাওয়া চলবে না। মনঃসংযোগ হারানো যাবে না।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...