Saturday, April 4, 2026

আমায় কেন জন্ম দেওয়া হল? চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে কোটি টাকা পেলেন তরুণী

Date:

Share post:

কেন তাঁর মাকে প্রসবের অনুমতি দেওয়া হয়েছে? কেনই বা তাঁকে পৃথিবীর আলো দেখানো হলো? শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ তুলে মায়ের চিকিৎসকের(Doctor) বিরুদ্ধে কোটি টাকার মামলা দায়ের করলেন এক তরুণী। শুধু তাই নয় আদালতে সেই মামলা জিতেও গেলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে(Britain)। তাঁকে জন্ম দেওয়ার জন্য মায়ের চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ২০ বছর বয়সী তরুণী এভি টোম্বিস(Evi Tombis)। কিন্তু কেন এমন ধরনের মামলা?

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুরুতর শারীরিক সমস্যা নিয়ে জন্মেছিলেন এভি নামের ওই তরুণী। জন্ম থেকেই তিনি স্পাইনা বিফিডা নামে রোগে আক্রান্ত। মেরুদন্ডের গুরুতর এই রোগের জন্য মাঝে মাঝে ২৪ ঘণ্টাই টিউবের সাহায্যে চলতে হয় এভিকে। আর এই ব্যাধির জন্যই চিকিৎসক ফিলিপ মিচেলকে আদালতে টেনে নিয়ে গিয়েছেন এভি। আদালতে এভির অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর মাকে সঠিক পরামর্শ দেননি চিকিৎসক। যদি তিনি মাকে বলতেন তাঁর সন্তান স্পাইনা বিফিডা-য় আক্রান্ত হতে পারে, আর সেই ঝুঁকি কমাতে ফলিক অ্যাসিডযুক্ত খাবার এবং ওষুধ খাওয়া প্রয়োজন, তা হলে হয়তো তাঁর এই অবস্থা হত না। বা তাঁকে জন্ম দিতে চাইতেন না তাঁর মা।

আরও পড়ুন:ডিপফ্রিজে কংগ্রেস, বিরোধীদের ভরসা মমতা: জাগো বাংলায় তোপ তৃণমূলের

এভির দায়ের করা এই মামলা নজিরবিহীন বলে উল্লেখ করেছে লন্ডন হাইকোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, যদি সঠিক সময়ে এভি-র মাকে এ বিষয়ে অবহিত করা হত, তা হলে তিনি সন্তানধারণের বিষয়ে দেরি করতে পারতেন। শুধু তাই নয়, সুস্থ সন্তানের জন্ম দিতে পারতেন। এ প্রেক্ষিতেই শেষ পর্যন্ত অভিযুক্ত ওই চিকিৎসককে বিপুল অংকের টাকা জরিমানা নির্দেশ দিয়েছে লন্ডন হাইকোর্ট।

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...