Saturday, March 14, 2026

বিকল্প জোটে মমতার পাশে অখিলেশ? কংগ্রেসকে ‘শূন্য’ বলে কটাক্ষ

Date:

Share post:

জাতীয় রাজনীতির মঞ্চে কংগ্রেসকে দূরে সরিয়ে বিকল্প জোটের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। আর এই জোটে যোগ দিতে পারে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি(Samajwadi Party)। কংগ্রেসকে(Congress) তোপ দাগার পাশাপাশি তেমনই সম্ভাবনার কথা শুনিয়ে দিলেন সপা প্রধান আখিলেশ যাদব(AkhileshYadav)। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচন। সেই উপলক্ষে অখিলেশ জানালেন, “এরাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি সাফ হয়ে যাবে আসন্ন বিধানসভা নির্বাচনে, যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাফ হয়ে গিয়েছে।”

সম্প্রতি বুন্দেলখন্ডে ঝাঁসিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অখিলেশ যাদব বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাই যেভাবে তিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের মানুষও একইভাবে বিজেপিকে ধুলোয় মিশিয়ে দেবে।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প জোটের প্রশ্নে আখিলেশ বলেন, “যখন সময় আসবে তখন আমরা অবশ্যই এ বিষয়ে কথা বলব।” তবে মমতার সুরে কংগ্রেসকে তোপ দাগতে ছাড়েননি অখিলেশ যাদব। তিনি বলেন, “মানুষ আর কংগ্রেসকে ভোট দেবে না। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে কংগ্রেস শূন্য আসন পাবে।” অবশ্য কংগ্রেসের বিরুদ্ধে অখিলেশের তোপ এই প্রথমবার নয়, এর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল, “উত্তরপ্রদেশের মানুষ কংগ্রেসকে খারিজ করেছে। ২০১৭ সালের নির্বাচনে আমরা কংগ্রেসের সঙ্গে ছিলাম তবে কংগ্রেসের সঙ্গে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।”

আরও পড়ুন:TMC Meeting: পুরভোটের প্রার্থীদের নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক

অবশ্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকল্প জোটের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে না চাইলেও, কংগ্রেস বিরোধিতায় মমতার মতই একই সুর শোনা গিয়েছে অখিলেশের গলায়। পাশাপাশি বঙ্গ নির্বাচনে যেভাবে বিজেপিকে তৃণমূল ধুলিস্যাৎ করে দিয়েছে তা আগামী লোকসভা নির্বাচনে নতুন আশার সঞ্চার করেছে বিরোধীদের কাছে। এই পরিস্থিতিতে অখিলেশ বিকল্প জোটের প্রশ্নে সরাসরি মুখ না খুললেও তার বক্তব্যে এটা কার্যত স্পষ্ট কংগ্রেসকে বাইরে রেখে বিরোধী জোট তৈরি হলে তাতে অংশগ্রহণ করতে কোনও আপত্তি নেই অখিলেশ যাদবের।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...